আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

কমলগঞ্জে ফিল্মি ষ্টাইলে বাইক চুরি

আব্দুল বাছিত খান,মৌলভীবাজারঃ কমলগঞ্জ উপজেলার হীড অফিসের সামন থেকে ১৩ জানুয়ারি সন্ধায় ১৫০ সিসির ডিসকভার  ( ঢাকা – মেট্রো -ল ১৯-২০২৩) মোটরসাইকেল চুরি হয়েছে। জাকারিয়া আহমদ মুঠোফোনে এ প্রতিনিধিকে জানান, আমার ভাগিনা করিম হীড অফিসের সামনে সাইকেল রেখে বটতল নামক বাজারে আসেন। বাজার থেকে সাইকেলের দিকে রওনা দিলে হঠাৎ দেখেন তার সাইকেল দুইজন লোক শ্রীমঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে। করিম পেছন দিকে দৌড় দিয়ে উপায়ন্তর না দেখে হীডের সামনে দাঁড়িয়ে থাকা সিএনজিতে ৩ জন লোক আমাকে সহযোগীতা করতে চাইলে আমি তাদের সিএনজিতে ফাইভ ষ্টার হোটেল পর্যন্ত গেলে তারা করিমকে  বলেন পিছু নিয়ে আর লাভ হবেনা এরাতো অনেক দূর চলে গেছে,  তারা করিমকে  সেখানে নামিয়ে চলে যায়। আমার ভাগিনা ভারাক্রান্ত মন নিয়ে আবার কমলগঞ্জের  হীড অফিসের সামনে চলে আসেন। এখানে এসে জানতে পারেন তাকে যে সিএনজির লোকেরা সহযোগীতা করতে চাইছে,ফাইভ ষ্টার হোটেল পর্যন্ত নিয়ে গিয়েছিল এই সিএনজি করেই ছিনতাইকারী  ৫ জন আসে।  ২জন সাইকেলের তালা ভেঙ্গে সাইকেল নিয়ে যায়, বাকিরা সিএনজি দাড় করিয়ে ফিল্মি ষ্টাইলে  এখানেই ছিল।

জাকারিয়া আহমদ বলেন, এব্যাপারে পুলিশকে মৌখিক ভাবে জানানো হয়েছে।

 

প্রয়োজনে যোগাযোগ করুন,জাকারিয়া আহমদ।   01704142855