আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

২৪ বছর পর হত্যা মামলার আসামী গ্রেফতার করলো কমলগঞ্জ থানা

আব্দুল বাছিত খান,মৌলভীবাজারঃ মৌলভীবাজারের কমলগঞ্জে একটি হত্যা মামলায় ২৪ বছর ধরে পলাতক ওয়ারেন্টভুুক্ত আসামী রহিম উল্ল্যা (৫৫) কে কমলগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করেছে। সে আদমপুর ইউনিয়নের তাহির উল্ল্যার ছেলে। ১৯৯৫ সালের রমজান মিয়ার শিশু কন্যার হত্যা মামলার  অন্যতম আসামী।বুধবার ১৫ জানুয়ারী বিকাল ৩টায় আদমপুরের ইউনিয়নের সাঙ্গাইছাবী নিজ বাড়ি থেকে এএস আই আনিছুজ্জমান ও রিপন সরকারে নেতৃত্বে একটি দল তাকে আটক করে।পুলিশ জানায়, উপজেলার আদমপুর ইউনিয়নের সাঙ্গাইছাবী গ্রামের আরজান মিয়াকে ১৯৯৫ সালে হত্যা করা হয়। তৎকালীন সময়ে কমলগঞ্জ একটি হত্যা মামলা দায়ের হয়। মামলা নং-জিআর-১৭৭/৯৫। সে মামলার অন্যতম আসামী রহিম উল্ল্যা। মামলার পর থেকেই সে পলাতক। বিজ্ঞ আদালত ২০১৩ সালে রহিম উল্যার বিরোধী গ্রেফতারী পরোয়ানা জারি করে। দীর্ঘ ২৪ বছর পর বুধবার গোপন সংবাদে ভিত্তিতে ওসি আরিফুর রহমানের নিদের্শে এএস আই আনিছুর রহমান ও রিপন সরকারে নেতৃত্বে কমলগঞ্জ থানা পুলিশের একটি দল তাকে আদমপুরের সাঙ্গাইছাবি গ্রাম হতে বিকাল ৩টায় গ্রেফতার করে।কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান, হত্যা মামলার আসামী রহিম উল্ল্যাকে আটকের কথা স্বীকার করেন।