আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

কমলগঞ্জে তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ

 

আব্দুল বাছিত খান,মৌলভীবাজারঃমৌলভীবাজারের কমলগঞ্জের ছলিমগঞ্জে নব প্রতিষ্ঠিত তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে বই বিতরন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় জাতীয় পতকা উত্তোলন ও ৭ জন দরিদ্র শিক্ষার্থীর মাঝে আনুষ্ঠানিকভাবে স্কুল ড্রেস বিতরণ করা হয়।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও মুহিবুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলীনগর ইউপি চেয়ারম্যান মো. ফজলুল হক বাদশা। বিশেষ অতিথি বিশিষ্ট শিক্ষানুরাগী লেখক-গবেষক আহমদ সিরাজ, শিক্ষানুরাগী প্রবাসী নুরুজ্জামান চৌধুরী রাসেল, সমাজসেবক জমির উদ্দীন চৌধুরী, শিক্ষানুরাগী কামরুল হাসান চৌধুরী, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শাহীন আহমদ, সমাজসেবক রাসেল হাসান বখত, আলীনগর ইউপি সদস্য তফাজ্জুল করিম চৌধুরী, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুর রব শামীম, আবুল হোসেন, শিক্ষক সমরেন্দু সেন গুপ্ত, ডা: সঞ্জয় দেবনাথ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান কবির চৌধুরী রিপন।

জানা যায়, ছলিমগঞ্জের তৌহিদুল ইসলাম চৌধুরী আলীনগর ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় নারী শিক্ষা বিস্তারে ২০১৯ সালে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়ের সূচনালগ্নে ৬ষ্ঠ শ্রেণিতে ৪৮ জন ও ৭ম শ্রেণিতে ১২ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। আগামী শনিবার থেকে বিদ্যালয়টিতে পাঠদান শুরু হবে বলে জানান প্রধান শিক্ষক আহসান কবির চৌধুরী রিপন।