আজ-  ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জ উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। «» State-sponsored Legal Protection and Impunity to Corruption: TIB «» জুড়ীতে মোবাইল কোর্ট এর অভিযানে ৫৫০ কেজি পোনা মাছ জব্দ ও অর্থদণ্ড আদায়  «» বগুড়া আদমদীঘিতে বজ্রপাতে এক যুবকের মৃত্যু «» কমলগঞ্জে কমলকুঁড়ি পত্রিকার ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত «» দেশ ও বিদেশে মৌলভীবাজার সংগঠনের উদ্যোগে গরিব ও পথচারী মানুষের মধ্যে মাংস ও নগদ টাকা বিতরণ «» পুলিশ-প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণা: ৪ মোবাইল ও ৩৮ সিমসহ গ্রেফতার ১ «» ফলোআপ – ছালামিটিলা সড়ক সংস্কার কাজ শিগগিরই শুরু হবে — প্যানেল চেয়ারম্যান আহমদ আলী «» মৌলভীবাজারে বিভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ট প্রধান শিক্ষক সত্যজিৎ পাশী «» নান্দনিক শহর মৌলভীবাজারের ০১ নং পর্যটন স্পটের বেহাল দশা কর্তৃপক্ষের চরম উদাসীনতা!!!!

কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত এক ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধিঃ কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের বাছিত মিয়া (৭০) নামের এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী হাসপাতালে মারা গেছেন গত রাতে। ঘটনাটি গত  ১৪ জানুয়ারি সন্ধ্যা   ৬টার দিকে কমলগঞ্জ উপজেলার  বাবুর বাজার নামক স্থানে বেপরোয়া গতির  সিএনজি ধাক্কা দিলে  বাছিত মিয়া নামক   বৃদ্ধ লোক মারাত্মক আহত হন। ঘটনাস্থলে সিএনজি চালক সিএনজি রেখেই পালিয়ে যান। মারাত্মক আহত পরে থাকা  লোকটিকে বড়চেগ গ্রামের হারুন রশীদসহ স্থানীয়রা   মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরন করেন। ৩০ জানুয়ারি রাত ৯ টার সময় নিহতের জানাজা নামাজ সম্পন্ন হবার কথা রয়েছে। গাড়ীর মালিক সাইফুল মিয়া এ প্রতিনিধিকে জানান, বিষয়টি মুন্সিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জুনেল আহমদ তরফদারের মধ্যস্থতায় শেষ হয়েছে,  এদিক-সেদিক করে তিনি বহু টাকার ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও  জানান। বড়চেগ গ্রামের হারুন রশিদ জানান, আমরা বিষয়টি আপোষ মিমাংসায় নিস্পত্তি করে দিয়েছি। মুন্সিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জুনেল আহমদ তরফদার আপোষ মিমাংসা তিনি করেন নাই বলে জানান। এরা উভয় পক্ষ নিজেরাই আপোষ করেন।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান জানান, এব্যাপারে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।