আজ-  ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে বাংলাপিডিয়া ও মুক্তিযুদ্ধের জ্ঞানকোষ উদ্বোধন «» দক্ষিণ সুরমায় সিলাম সুরমা সমাজ কল্যাণ সংঘের কমিটি গঠন «» বিদেশে মৌলভীবাজার’ সংগঠনের প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ পুত্রের বিবাহ উপলক্ষে মুষ্টি মুখ ও নৈশভোজ «» শ্রীমঙ্গলে ইয়াবা ও বিদেশি মদসহ গ্রেপ্তার ৩, অভিযানে কর্মকর্তাকে কামড়। «» শারদীয় দুর্গাপূজার বোনাস ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতেকমলগঞ্জে মিরতিংগা চা বাগানে চা শ্রমিকদের অবস্থান ধর্মঘট «» কমলগঞ্জে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, ছিঁড়ে ফেলা হলো প্রবেশপত্র «» সংবাদ বিজ্ঞপ্তি)))) সরকার ও দলমত-নির্বিশেষে সবার সম্মিলিত প্রচেষ্টায় ইসলামের আলোকে নাগরিকের মেীলিক অধিকার «» শ্রীমঙ্গলে ইয়াবা, বিদেশি মদ ও চাকুসহ আটক ৩ «» বড়লেখায় অসচ্ছল নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ «» মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৯ মামলা, জরিমানা ৯ হাজার টাকা

ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে জরিমানা

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের সার্বিক নির্দেশনা এবং জেলা প্রশাসক, মৌলভীবাজারের তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে বড়লেখা থানার পুলিশ ফোর্সের সহযোগিতায় মঙ্গলবার (২১ জুলাই) মৌলভীবাজার বড়লেখা উপজেলার হাকালুকি রোড, কাঠাঁলতলী বাজার, বড়লেখা রোড, মৌলভীবাজার রোড, মাধবকুন্ড রোড, রমজানগঞ্জ বাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর হাট বাজার, ফার্মেসী এবং অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

         উক্ত তদারকি অভিযানে মূল্য তালিকা না রাখা, অতিরিক্ত দামে পণ্য বিক্রয় করা, নিম্ন মানের হ্যান্ড সেনিটাইজার বিক্রয় করা, প্যাকেটজাত পণ্যের গাঁয়ে খুচরা মূল্য না লেখা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করা, ডেটলের দাম কেটে বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে  হাকালুকি রোডে অবস্থিত আলতাফ ভেরাইটিজ ষ্টোরকে ৫ শত টাকা, কাঠাঁলতলী বাজারে অবস্থিত মিতা মেডিকেল হলকে ৬ হাজার টাকা, বড়লেখা রোডে অবস্থিত ফরিদ এন্ড ব্রাদার্সকে ২ হাজার টাকা, মৌলভীবাজার রোডে অবস্থিত হিমাংশু ভেরাইটিজ ষ্টোরকে ২ হাজার টাকা, মাধবকুন্ড রোডে অবস্থিত হেলাল মেডিকেল হলকে ২ হাজার টাকা, রমজানগঞ্জ বাজারে অবস্থিত মা ভেরাইটিজ ষ্টোরকে ১ হাজার টাকা, খাদিজা ভেরাইটিজ ষ্টোরকে ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।                                     

              আজকের অভিযানে মোট ৭ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৪ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাচামাল, মশলাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এবং কেউ যাতে খাদ্য মজুত করে কৃত্রিম সঙ্কট তৈরি করতে না পারে, ভোগ্য পণ্য সামগ্রীর দাম যেন কেউ অনৈতিক ভাবে বাড়াতে না পারে এবং নকল হ্যান্ড সেনিটাইজার ও নিম্ন মানের সংক্রমণরোধী জীবাণুনাশক বিক্রয় না করতে পারে সেই লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।