আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত


মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার 
 বাংলাদেশ প্রেস ক্লাব মৌলভীবাজার জেলা শাখা কর্তৃক আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা মহাসচিব ফরিদ খাঁনের নেতৃত্বে দেশব্যাপী বাংলাদেশ প্রেস ক্লাবের কার্যক্রম অব্যাহত রয়েছে।
শনিবার (২৮ আগস্ট) সকাল ১১ ঘটিকায় বাংলাদেশ প্রেস ক্লাব মৌলভীবাজার জেলা শাখা ও সিলেট বিভাগীয় সভাপতি এম.এ রুমান আহমদ এর সভাপতিত্বে ও বাংলাদেশ প্রেস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মুফাদ আহমদ মুরাদ এর সঞ্চালনায় মৌলভীবাজার শহরের চৌমোহনাস্হ  দিল্লি রেস্টুরেন্টের কনফারেন্স হল রুমে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ প্রেস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার প্রধান উপদেষ্টা ড. লেখক ও গবেষক এডভোকেট আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি জিতু তালুকদার মফস্বল সাংবাদিক ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সভাপতি বেলাল তালুকদার,মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ও বাংলাদেশ প্রেস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার উপদেষ্টা মোঃ তাজুদুর রহমান,মৌলভীবাজার প্রেসক্লাবের নির্বাহী সদস্য শ.ই সরকার জগলু,  সিনিয়র সাংবাদিক মামুনুর রশিদ মসু, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী সুমন।

এছাড়াও উপস্থিত ছিলেন,বাংলাদেশ প্রেস ক্লাব কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক শামীম আহমদ, যুগ্ম সম্পাদক আমিনুর রহমান, শাহনুর আহমদ, মঈন উদ্দিন, বাংলাদেশ প্রেস ক্লাব শ্রীমঙ্গল উপজেলা শাখার আহবায়ক প্রণয় দেব চয়ন, সদস্য সচিব জালাল আহমদ, রোমানা আক্তার শিপা মহিলা বিষয় সম্পাদিকা, এনামুল হক আলম, রুবেল আহমেদ প্রমুখ।