আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

নওগাঁ রাণীনগরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে পোনা মাছ অবমুক্ত


মোঃ শিমুল  হাসান,  নওগাঁ প্রতিনিধি:  “বেশি বেশি মাছ চাষ করি বেতারত্ব দূর করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় নওগাঁর রাণীনগরে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। এই সপ্তাহ উপলক্ষ্যে রবিবার উপজেলা পরিষদ পুকুরে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো, ভাইস চেয়ারম্যান জার্জিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, সিনিয়র মৎস্য কর্মকর্তা শিল্পী রায় প্রমুখ। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে প্রামাণ্য ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। উপজেলা সিনিয়র মৎস্য দপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন এলাকার মাছচাষী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ২৮আগস্ট থেকে ০৩সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হবে।