আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

সিলেটে কুড়িয়ে পাওয়া ৩লক্ষ টাকা ফিরিয়ে দিলেন সিএনজি চালক মাঈন

দীপ্তনিউজ

সিলেট-তামাবিল সড়কে কুড়িয়ে পাওয়া ৩লক্ষ টাকা ফিরিয়ে দিলেন এক সিএনজি চালক।
জানাযায় গত বৃহস্পতিবার বিকাল জৈন্তাপুর উপজেলা অফিসে কর্মরত অফিস সহকারী বাবু সুধামন মান্না ব্যাংক থেকে ৩,০০,০০০/= (তিন লক্ষ) টাকা উত্তলোন করে তার শাহপরানস্থ বাড়িতে যাচ্ছিলেন।পথিমধ্যে সাইকেলে থাকা টাকার ব্যাগটি পড়ে যায়।অনেক খোজার পরও আর ব্যাগটি পাওয়া যায় নি ।

ঐ দিন সিলেট-তামাবিল সড়কে চলাচলকারি গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ এলাকার বাসীন্দা সিএনজি চালক মাঈন উদ্দিন মাঈন ব্যাগটি সড়কের পীরেরবাজার এলাকায় কুড়িয়ে পান । এর পর তিনি টাকার মালিক খোঁজতে থাকেন।ব্যাগে থাকা প্রাথমিক কিছু তথ্যে জানা যায় টাকার মালিকের পরিচয়।

শুক্রবার সকালে উক্ত টাকা প্রকৃত মালিকের কাছে পৌছে দেওয়ার জন্য নিজ উদ্যোগে মান্না বাবুর মোবাইলে যোগাযোগ করেন মাঈন ।অবশেষে শুক্রবার বাদ জুম্মা কদমতলীস্থ আছমা ম্যানশনে সিলেট-ঢাকা আন্তজেলা বাস পরিবহন শ্রমিক উপ -কমিটির অফিসে সবার উপস্থিতে উপযুক্ত প্রমাণাদি দেখে সুধামন মান্না বাবুর কাছে ৩,০০,০০০/= (তিন লক্ষ)টাকা তুলে দেন সিএনজি চালক মাঈন উদ্দিন মাঈন।

সুধামন মান্না সিএনজি চালক মাঈন উদ্দিনের সততায় খুশি হয়ে ২০ হাজার টাকা দিয়ে পুরস্কৃত করেন ।