আজ-  ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» নিরাপদ খাদ্য আইনে নওগাঁয় তিন প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা «» আদমদীঘিতে নব-বিবাহিত স্ত্রীকে না পেয়ে আত্নহত্যা করলো যুবক সোহান «» কমলগঞ্জে ঈদে মীলাদুন্নবী ( সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মাহফিল সফল করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত।  «» চলমান আন্দোলন প্রসঙ্গে চা শ্রমিক ফেডারেশনের মতবিনিময় সভা ও মিছিল অনুষ্ঠিত «» বগুড়া আদমদীঘিতে এমপি কর্তৃক অসহায় মানুষের মাঝে অনুদানের চেক প্রদান «» বগুড়া সান্তাহারে সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর আর্থিক সহায়তা প্রদান «» কমলগঞ্জে পতনউষার উচ্চ বিদ্যালয় ও কলেজের এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত «» অপরাধ দমনে পুলিশ ও জনগণকে এক সাথে কাজ করতে হবে–এমপি- মহিত তালুকদার «» সান্তাহারে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও স্টার ক্লাবের নয়া কমিটির অভিষেক «» শ্রীমঙ্গলে মরা মুরগি বিক্রির সংবাদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক রুমানা আক্তার শিপার সংবাদ সম্মেলন

আশুলিয়ায় ডিজিএফআই পরিচয়ে প্রতারণার চেষ্টা ২জন গ্রেফতার


আবুল হায়াত বাচ্চু, সাভার প্রতিনিধিঃ
সাভারের আশুলিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) পরিচয় দেওয়া দুই প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। গ্রেফতারের পর তাদের নামে মামলা দায়ের করে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। সোমবার (৭ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম।
এর আগে, রোববার (৬ মার্চ) দিনগত রাত ৩টার দিকে আশুলিয়ার উত্তর ডেন্ডাবর ১০ তলা রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে সোমবার সকালে র‌্যাবের কর্মকর্তা মো. বজলুর রশিদ বাদি হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃতরা হলেন- পটুয়াখালী জেলার ফজিতু গ্রামের মৃত আব্দুস সালাম সিকদারের ছেলে মো. জামাল শিকদার (৪২) ও ময়মনসিংহ জেলার ভালুকা থানার শালগাঁও গ্রামের মো. সামসুল হকের ছেলে ফজলুল হক (৩৬)।
মামলা সূত্রে জানা গেছে, রোববার রাত ৩টার দিকে আশুলিয়ার ডেন্ডাবরের ১০ তলা রোড এলাকায় তারা নিজেদের ডিজিএফআইয়ের সদস্য বলে পরিচয় দেয়। বিষয়টি স্থানীয়দের কাছে সন্দেহ হলে সেখান থেকে র‌্যাবের কাছে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে র‌্যাব সদস্যরা তাদের গোয়েন্দা সংস্থার আইডি কার্ড দেখাতে বললে তারা ব্যর্থ হন। পরে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে দুইটি ওয়াকিটকি জব্দ করা হয়। এরপর তাদের থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বলেন, সোমবার সকালে মামলাটি নথিভুক্ত হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।