আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

কমলগঞ্জে ২০০ শীতার্ত পেল যুবলীগের শীতবস্ত্র


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনি’র ৮৪ তম জন্মদিন উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা যুবলীগের উদ্যোগে ২০০ জন শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে কমলগঞ্জ উপজেলা যুবলীগের আয়োজনে পৌরসভা মিলনায়তনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদ।
উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সায়েক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মালিক বাবুল, কমলগঞ্জ পৌর যুবলীগের সভাপতি শ্যামল পাল চৌধুরী, উপজেলা যুবলীগের সদস্য মোস্তাফিজুর রহমান, আব্দুল হান্নান, জহিরুল আলম নানু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল, ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বাবুল আহমেদ প্রমুখ।
এর আগে কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদের নেতৃত্বে শহীদ শেখ ফজলুল হক মনি’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন যুবলীগের নেতৃবৃন্দ।