আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

শ্রীমঙ্গল প্রেসক্লাবে যুক্তরাজ্যোর সর্বকনিষ্ঠ কাউন্সিলর শাহানিয়া চৌধুরী জেরিন কে সংর্বধনা

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল প্রতিনিধি: (ঝুবফ ঝধুবফ অযসবফ)
যুক্তরাজ্যের হ্যারো এলাকার লেবার পার্টির নেতা এবং যুক্তরাজ্যোর সর্বকনিষ্ঠ নির্বাচিত কাউন্সিলন শ্রীমঙ্গলের কৃতি সন্তান শাহানিয়া চৌধুরী জেরিন কে মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের পক্ষ থেকে সংর্বধনা প্রদান করা হয়েছে। শুক্রবার সন্ধায় শ্রীমঙ্গল প্রেসক্লাব মিলনায়তনে তাকে এ সংর্বধনা প্রদান করা হয়। এসময় তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান ক্লাবের সর্বস্তরের সদস্যরা।

পরে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেলের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত কাউন্সিলর শাহানিয়া চৌধুরীর গর্বিত পিতা, যুক্তরাজ্যের হ্যারো এলাকার লেবার পার্টির নেতা শহিদুল হক চৌধুরী লিটন এবং যুক্তরাজ্যেস্থ ক্যাটারার্স এসোসিয়েশন এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কামরুজ্জামান জুয়েল, ক্লাবের সিনিয়র সহসভাপতি মো: কাওছার ইকবাল, সাবেক সিনিয়র সহসভাপতি মো: ইসমাইল মাহমুদ ও কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমেদ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ।

সর্বকনিষ্ঠ কাউন্সিলন শ্রীমঙ্গলের কৃতি সন্তান শাহানিয়া চৌধুরী জেরিন (২৪) যুক্তরাজ্যোর ব্রনাইন ইউনিভার্সিটি লন্ডন থেকে একাউন্টিং মাস্টার্স ডিগ্রী অর্জন করে। তার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন এবং তিনি সভার দোয়া, সহযোগীতা ও ভালবাসা কামনা করেন।
জেরিন শ্রীমঙ্গল উপজেলা ৫নং কালাপুর ইউনিয়নের কালাপুর গ্রামের চৌধূলী বাড়ী নিবাসী মরহুম হাজী শামসুল হক চৌধূরীর নাতি এবং যুক্তরাজ্যের হ্যারো এলাকার লেবার পার্টির নেতা শহিদুল হক চৌধুরী লিটন এর জেষ্ঠ্য কন্য।