আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

মশলার মিলে ভোক্তা অধিদপ্তরের অভিযানে জরিমানা

                                                                   “প্রেস বিজ্ঞপ্তি”

    মশলার মিলে ভোক্তা অধিদপ্তরের অভিযানে জরিমানা

ডিসেম্বর ০৫, ২০২২ খ্রি.

                     খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ বন্ধে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে র‌্যাব-৯ ফোর্সে এর সহযোগিতায় আজ সোমবার (০৫ ডিসেম্বর ২০২২) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সোনার বাংলা রোড ও নতুনবাজারের বিভিন্ন মশলার মিলে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

         উক্ত তদারকি অভিযানে মশলার মিলে রং পাওয়া যায়। মিল মালিকদের সাথে কথা বললে, মশলার সাথে রং মিশানো বিষয়টি অস্বীকার করেলও পরবর্তীতে রং মিশানোর কথা তারা স্বীকার করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মোবাইল টিমকে মশলার মিল মালিকরা জানান, শ্রীমঙ্গলে প্রায় সব মশলার মিলে নিম্ন মানের মরিচের সাথে রং মিশ্রণ করা হয়। নিষিদ্ধ ঘোষিত রং মশলাতে মিশ্রণের অপরাধে সোনার বাংলা রোডে অবস্থিত রকিব মশলার মিলকে ২০ হাজার টাকা, নতুন বাজারে অবস্থিত মাসুম মশলার মিলকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।           

      আজকের অভিযানে মোট ২ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৪০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। এছাড়াও শ্রীমঙ্গলে সকল মশলার মিল মালিকদের আগামীকাল ৬ ডিসেম্বর ২০২২ খ্রি: তারিখে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার কার্যালয়ে সকাল ১০ ঘটিকায় উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়।