আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৪ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন


মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত কর্মচারীদের ৪ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে আজ ৫ ডিসেম্বর। প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন, মৌলভীবাজার বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী আহসান। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর সকল বিজ্ঞ বিচারক ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী আহসান বলেন- বিচারপ্রার্থী জনগণকে উত্তম সেবা প্রদানে আদালতে কর্মরত কর্মচারীদের প্রশিক্ষণ কর্মশালার ভূমিকা অপরিসীম । উক্ত প্রশিক্ষণ কর্মশালায় কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন- বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান।