আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

মৌলভীবাজারে বেগম রোকেয়া দিবসে জয়িতা পুরস্কার বিতরণ।


মৌলভীবাজার প্রতিনিধি॥ “সবার মাঝে ঐক্য গড়ি নারী নির্যাতন বন্ধ করি” এ প্রতিপাদ্য নিয়ে আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও “শেখ হাসিনার বার্তা নারী -পুরুষ সমতা” এ প্রতিপাদ্য নিয়ে বেগম রোকেয়া দিবসে জয়ীতা পুরস্কার প্রদান করা হয়েছে।
গতকাল (৯ ডিসেম্বর) শুক্রবার জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে বেগম রোকেয়া দিবসে আলোচনা সভা ও জয়ীতা পুরস্কার বিতরন মৌলভীবাজার সার্কিট হাউসের মুন হলে অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট মোসা শাহীনা আক্তার এর সভাপতিত্বে এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ পরিচালনায আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (এসবি) মো: মহসিন,জেলা মহিলা বিষয়ক অফিসের উপপরিচালক শাহেদা আক্তার প্রমূখ। আলোচনা সভা শেষে অতিথিরা জেলা পর্যায়ে ৫ জন ও উপজেলা পর্যায়ে ৪ জন শ্রেষ্ঠ জয়ীতার হাতে সম্মাননা স্বারক তুলে দেন।
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়ীতার সম্মাননা যারা পেয়েছেন তারা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী কুলাউড়া পৌরসভার সুফিয়া রহমান, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী কমলগঞ্জ উপজেলার দক্ষিণ মাগুড়া গ্রামের রাবেয়া খাতুন, সফল জননী নারী কমলগঞ্জ উপজেলার কানিহাটি চা- বাগানের কমলি রবিদাশ, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে নতুন জীবন শুরু করেছেন যে নারী শ্রীমঙ্গল উপজেলার মোহাজেরাবাদ গ্রামের ৭১ এর বীরাঙ্গনা শিলা গুহ, সমাজ উন্নয়নে অসামান্য সাফল্য অর্জনকারী নারী শ্রীমঙ্গল উপজেলার লালবাগ গ্রামের রিনা সরকার।
সদর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়ীতার সম্মাননা যারা পেয়েছেন তারা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী মৌলভীবাজার একাটুনা ইউনিয়নের বিরাইমাবাদ গ্রামের সাহেরা বেগম, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী মৌলভীবাজার সদরের জগৎসী গ্রামের ফাতেমা আক্তার,সফল জননী সাফল্য অর্জনকারী নারী মৌলভীবাজার পৌরসভার ৯নং ওয়ার্ডের সালেহা আক্তার চৌধুরি, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে নতুন জীবন শুরু করেছেন যে নারী একাটুনা ইউনিয়নের গন্দবপুর গ্রামের লিবিয়া বেগম । ছবি ৩টি।