আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

মৌলভীবাজারে আর্ন্তজার্তিক অভিবাসী দিবসে র‌্যালী ও আলোচনা সভা ।


মৌলভীবাজার প্রতিনিধি॥“থাকবো ভালো,রাখবো ভালো দেশ বৈধপথে প্রবাসী আয়-গড়বো দেশ”এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে আর্ন্তজার্তিক অভিবাসী দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১৬ ডিসেম্বর) রবিবার জেলা প্রশাসনের আয়োজনে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহযোগিতায় আলোচনা সভা এবং প্রবাসীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক মোশারফ হোসেনের পরিচালনায আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) তানিয়া সুলতানা,অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ জাহিদ আকতার,মো:মোশারফ হোসেন প্রবাসী রাকিব আহমদ,ব্যাংক কর্মকর্তা মো: আবু তাহের,মিজানুর রহমান প্রমূখ। অনুষ্ঠান শেষে প্রবাসীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বক্তরা প্রবাসীদের কষ্টাজিত অর্থ ব্যাংকিং চ্যানেলে আনয়ন করে দেশ ও জাতির উন্নয়নে কাজে লাগানোর তাগিদ প্রদান করেন।
আর্ন্তজার্তিক অভিবাসী দিবসে জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে বর্নাঢ্য র‌্যালী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখ খেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। । ছবি ৩টি।
নজরুল ইসলাম মুহিব
মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার ১৮ ডিসেম্বর/২২

ক্যাপশন পিক- জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর নেতৃত্বে বর্নাঢ্য র‌্যালী ।
২। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহযোগিতায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
৩। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহযোগিতায় প্রবাসীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও অন্যান্য অতিথিরা।