মৌলভীবাজার প্রতিনিধি॥“থাকবো ভালো,রাখবো ভালো দেশ বৈধপথে প্রবাসী আয়-গড়বো দেশ”এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে আর্ন্তজার্তিক অভিবাসী দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১৬ ডিসেম্বর) রবিবার জেলা প্রশাসনের আয়োজনে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহযোগিতায় আলোচনা সভা এবং প্রবাসীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক মোশারফ হোসেনের পরিচালনায আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) তানিয়া সুলতানা,অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ জাহিদ আকতার,মো:মোশারফ হোসেন প্রবাসী রাকিব আহমদ,ব্যাংক কর্মকর্তা মো: আবু তাহের,মিজানুর রহমান প্রমূখ। অনুষ্ঠান শেষে প্রবাসীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বক্তরা প্রবাসীদের কষ্টাজিত অর্থ ব্যাংকিং চ্যানেলে আনয়ন করে দেশ ও জাতির উন্নয়নে কাজে লাগানোর তাগিদ প্রদান করেন।
আর্ন্তজার্তিক অভিবাসী দিবসে জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে বর্নাঢ্য র্যালী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখ খেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। । ছবি ৩টি।
নজরুল ইসলাম মুহিব
মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার ১৮ ডিসেম্বর/২২
ক্যাপশন পিক- জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর নেতৃত্বে বর্নাঢ্য র্যালী ।
২। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহযোগিতায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
৩। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহযোগিতায় প্রবাসীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও অন্যান্য অতিথিরা।






