আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

শ্রীমঙ্গলে তথ্য মেলা অনুষ্ঠিত

তথ্যই শক্তি: জানবো, জানাবো, দুর্নীতি রুখবো' এই স্লোগান নিয়ে শ্রীমঙ্গলে তথ্য মেলা অনুষ্ঠিত

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি (Syed Sayed Ahmed)

তথ্যই শক্তি: জানবো, জানাবো, দুর্নীতি রুখবো' এই স্লোগান নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তথ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে শহরের শ্রীমঙ্গল অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল প্রাঙ্গনে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি শ্রীমঙ্গল এর আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশন ( দুদক) সমন্মতিত কার্যালয়  হবিগঞ্জ ও দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গল এর সহযোগিতায় এ তথ্য মেলা অনুষ্ঠিত হয়। তথ্য মেলায় প্রধান অতিথি হিসাবে  ছিলেন শ্রীমঙ্গল পৌরসভা মেয়র মো. মহসিন মিয়া মধু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে ও সনাক সদস্য শাহ আরিফ আলী নাসিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়,  মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, ভাইস চেয়ারম্যান মো, লিটন চৌধুরী, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহাঙ্গীর আলম সরদার, দুর্নীতি দমন কমিশন (দুদক) হবিগঞ্জ সমন্মনিত কার্যালয়ের  সহকারী পরিচালক মো, ইকরাম হোসেন, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজ্জাদ হোসেন চৌধুরী, সচেতন নাগরিক কমিটি (সনাক) শ্রীমঙ্গল এর সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য প্রমুখ। 

বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সনাক সহ-সভাপতি অ্যাডভোকেট আলাউদ্দিন আহমদ, তথ্য মেলা উদযাপন কমিটির আহবায়ক জিডিসন প্রধান সুচিয়াং ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক)সহ-সভাপতি এ এন এম ওয়াহিদুজ্জামান প্রমুখ।
তথ্য মেলা সরকারি ও আধাসরকারী ২৮ টি প্রতিষ্ঠান তাদের স্টল অংশগ্রহণ করে।
অনুষ্ঠান স্থল থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহর ঘুরে আবারো মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়। এসময় তথ্যমেলায় স্টলগুলো ঘুরে দেখেন অতিথিরা। তথ্য মেলায় র্যালী, আলোচনা সভা ছাড়া তথ্য মেলায় কাটুন প্রর্দশনি, কুইজ প্রতিযোগিতা, বেস্ট ষ্টল নির্বাচন, বিজয়ীদের মাঝে বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়।