আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

কমলগঞ্জে মণিপুরি মুসলিম সম্প্রদায়ের ‘৩য় ইন্টারন্যাশনাল পাঙাল কনভেনশন ২০২২’ অনুষ্ঠিত

কমলগঞ্জে মণিপুরি মুসলিম সম্প্রদায়ের ‘৩য় ইন্টারন্যাশনাল পাঙাল কনভেনশন ২০২২’ অনুষ্ঠিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মণিপুরি মুসলিম সম্প্রদায়ের ‘৩য় ইন্টারন্যাশনাল পাঙাল কনভেনশন ২০২২’ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় মৌলভীবাজারের কমলগঞ্জে অনুষ্ঠিত হয়। উপজেলার আদমপুরের জি, কে সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মুসলিম মণিপুরি পাঙাল কমিউনিটির আয়োজনে কনভেনশনে ভারতের বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বাংলাদেশ মুসলিম মণিপুরি পাঙাল কমিউনিটির সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি। শিক্ষক সাজ্জাদুর রহমান ও হুমায়ন রেজা সোহেলের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন গ্লোবাল ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. আনিসুজ্জামান, বাংলাদেশ ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. মেজবাহ কামাল, ভারতের মনিপুর রাজ্যের প্রাক্তন এমএলএ মো. ফয়জুর রহীম, হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী নুরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. আহমদ হোসেন, ভারতের মনিপুর রাজ্যের সভাপতি এস.এম.জালাল, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, অবসর প্রাপ্ত কর্নেল সালেহ আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম প্রমুখ। কনভেনশনে দুই দেশের মধ্যে শিক্ষা, সংস্কৃতি, সামাজিক ও আর্থসামাজিক উন্নয়ন, সর্বোপরি উভয় দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ ও সুসম্পর্ক স্থাপন করবে বলে আলোচকরা দাবি করেন।
আলোচনা সভা শেষে সন্ধ্যায় অনুষ্ঠিত হবে দু’দেশের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আগে ২০১৯ সালের ১২ মার্চ বাংলাদেশে ‘অ্যাসেম্বলী অব মণিপুরি মুসলিম ২০১৯’ এবং একই বছরের ২২ ডিসেম্বর ভারতের মণিপুরে অনুষ্ঠিত হয় ‘ইন্টারন্যাশনাল মৈতৈ পাঙাল কনভেনশন ২০১৯’।