আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

মৌলভীবাজারে দুঃস্থদেরকে সেলাই মেশিন ও লেপ দিলো আমার গৌরব ফাউন্ডেশন

মৌলভীবাজারে দুঃস্থদেরকে সেলাই মেশিন ও লেপ দিলো আমার গৌরব ফাউন্ডেশন, মৌলভীবাজার জেলা শাখা।
আমার গৌরব ফাউন্ডেশন, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোঃ আলতাফুর রহমানের সভাপতিত্বে, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী সুমনের সঞ্চালনায় ও সাধারণ সম্পাদক শিরিন আক্তারের সার্বিক তত্ত্বাবধানে ২২ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে শহরের হোটেল ওয়েস্টার্ন প্লাজায় এক অনুষ্ঠানের মাধ্যমে সেলাই মেশিন ও লেপ প্রদান করা হয়। দুঃস্থদেরকে সেলাই মেশিন ও লেপ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় চেয়ারম্যান আফরোজা তালুকদার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার নার্গিস জুঁই, ফাউন্ডেশন জেলা শাখার উপদেষ্টা এডভোকেট মাহবুবুল আলম শামীম ও চৌধুরী রোকেয়া মাহবুব এবং ফাউন্ডেশনের কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান শিপু। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ ছাড়াও নুসরাত জাহান, মোঃ কামাল হোসেন চৌধুরী, মাওলানা শরীফ আহমদ, মিনহাজ আহমেদ মুন্না, মোঃ অলিউর রহমানসহ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, সেলাই মেশিন ও লেপ গ্রহীতা দুঃস্থগণ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ফাউন্ডেশন জানায়- বিগত এক বছরে ৩ শতাধিক অসহায় ও হতদরিদ্র নারী-পুরুষকে আমার গৌরব ফাউন্ডেশন জেলা শাখা বিভিন্নভাবে সহায়তা করেছে। এদের মধ্যে অধিকাংশই বিধবা, স্বামী পরিত্যক্তা, প্রতিবন্ধী, এতিম, বৃদ্ধ ও শিশু। সহায়তার মধ্যে উল্লেখযোগ্য ছিল পথশিশুদের মাঝে খাবার বিতরণ, শীতার্থদের মাঝে কম্বল বিতরণ, রামাদ্বানের খাদ্য সামগ্রী বিতরণ। সর্বশেষ আজ সেলাই মেশিন ও লেপ বিতরণ করা হলো। উপস্থিত অতিথিগণ ফাউন্ডেশনের এসব কর্মকান্ডকে সাধুবাদ জানান এবং আর্ত-মানবতার সেবায় এসব সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।