আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন উপ-নির্বাচনে নানা অভিযোগ তুলে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

সাভার প্রতিনিধিঃ  আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন উপ-নির্বাচনে হুমকিসহ বিভিন্ন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র প্রার্থী সুমন আহমেদ  ভূঁইয়া।
রবিবার বিকেলে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের শিমুলতলা এলাকার ব্যাক্তিগত কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী সুমন ভূইয়া বলেন, নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থীর নেতাকর্মীরা আমার নেতাকর্মীদের নানাভাবে হুমকি-ধামকি দিচ্ছেন। মামলার হুমকি দিয়ে তাদের ঘর থেকে বের হতে দিচ্ছেন না। 
তিনি আরো বলেন, তাদের নির্বাচনী ক্যাম্প নিজেরাই পুড়িয়ে দিয়ে আমার নেতাকর্মীকে মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছেন। এতে করে মামলান ভয়ে আমার নেতাকর্মীরা ঘর থেকে বের হচ্ছেন না। তারা আমার নিশ্চিত বিজয় অনুমান করে নীলনকশা আঁকছেন। 
আমার যে সব এলাকায় ভোট বেশি সেসব এলাকায় ইভিএম স্লো করে দেওয়ার কথা বলে ভোটারদের বিভ্রান্ত করছেন। সামনে জাতীয় নির্বাচন, তারা যদি এই উপ-নির্বাচনেই ভোটারদের কেন্দ্র বিমুখ করে তাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। আমি চাই সামনে জাতীয় নির্বাচনে যেন ইয়ারপুরের উপ-নির্বাচন উদাহরণ হয়ে থাকে।
আনারস প্রতিকের স্বতন্ত্র এই প্রার্থী  বলেন, আমার নির্দিষ্ট নির্বাচনী প্রচারনা এলাকায়-তারা কর্মসূচী দিচ্ছেন। আমার পূর্বঘোষিত নির্বাচনী প্রচারনায় তারা বাঁধা দেওয়ার চেষ্টা করছেন। আমাকে তাদের নেতাকর্মীরা প্রায় ১৫ মিনিট অবরুদ্ধ করে রেখেছিল। এই মুহুর্তে আমি নির্বাচন নিয়ে শঙ্কায় রয়েছি। এছাড়া আমি নানা হুমকিতে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছি। এই মুহুর্তে আমি প্রশাসন, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করছি।
এসময় সাভার ও আশুলিয়ার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।