আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

ভোক্তা অধিদপ্তরের অভিযান ও জরিমানা

প্রেস বিজ্ঞপ্তি”

      ভোক্তা অধিদপ্তরের অভিযান ও জরিমানা

ডিসেম্বর ২৬, ২০২২ খ্রি.

                     মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও নিষিদ্ধ ঘোষিত প্রসাধনী বিক্রয় বন্ধের লক্ষে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে বড়লেখা থানার পুলিশ ফোর্স এর সহযোগিতায় আজ সোমবার (২৬ ডিসেম্বর ২০২২) মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বড়লেখা বাজার, ডাক বাংলো রোড, বিজয় মার্কেটসহ বিভিন্ন জায়গায় বাজারে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।                

          উক্ত তদারকি অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করার তাকে সংরক্ষণ করা, নিষিদ্ধ ঘোষিত প্রসাধনী বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে বড়লেখা বাজারে অবস্থিত মেসার্স জালালাবাদ ফার্মেসীকে ২ হাজার টাকা, ডাক বাংলো রোডে অবস্থিত জীবন রনি ষ্টোরকে ৩ হাজার টাকা, বিজয় মার্কেটে অবস্থিত দি নিউ ফার্মেসীকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এছাড়াও তাজিম উদ্দিন নামক একজন অভিযোগকারীর অভিযোগের প্রেক্ষিতে বড়লেখা উপজেলার উত্তরবাজারে অবস্থিত ছাইম ইলেকট্রিককে অতিরিক্ত দামে ইলেকট্রনিকস পণ্য বিক্রয় করার দায়ে ৮ হাজার টাকা জরিমানা করা হয় এবং আইন অনুযায়ী অভিযোগকারীকে জরিমানা ২৫%=২,০০০/- তাৎক্ষণিক প্রদান করা হয়।         

      আজকের অভিযানে মোট ৪ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।