আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

কমলগঞ্জে মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্টের বৃত্তি প্রদান


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্টের (বিএমইটি) আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র, নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৭ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্ট (বিএমইটি) শিক্ষার্থীদের মাঝে সনদপত্র, নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ভারতের মণিপুর রাজ্যের সাবেক এমএলএ মোহাম্মদ ফয়জুর রহিম।
মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্টের সভাপতি সাজ্জাদুল হক স্বপনের সভাপতিত্বে ও সম্পাদক মো.কামাল উদ্দিন ও সহসম্পাদক তমিজুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন মণিপুর আমুকক সভাপতি এস এম জালাল, আমুকক জিরিবাম ব্রাঞ্চের উপদেষ্টা মো. রেজাউল করিম, প্রাক্তন অধ্যক্ষ মো: নুরুল ইসলাম, মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্টের উপদেষ্টা হাজী মো.আব্দুস সামাদ, কমলগঞ্জ উপজেলার সাবেক স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. মো. কাইয়ুম উদ্দিন। এ উপলক্ষে “প্রত্যয়” স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।
অনুষ্ঠানে ৫ম ৮ম ও ১০ শ্রেণির ১ম, ২য়, ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এছাড়াও এডুকেশন ট্রাস্টের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী শিশু শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।