আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

বগুড়ায় র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার


রাবেয়া সুলতানা, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া র‍্যাব-১২ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে,ঢাকা হইতে ঠাকুরগাঁও গামী শ্যামলী পরিবহনে কতিপয় ব্যক্তি নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা হেফাজতে রাখিয়া বহন করিতেছে। এই সংবাদের ভিত্তিতে বগুড়া র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল ২৭ ডিসেম্বর ২০২২ ইং তারিখ ০৪.০০ ঘটিকায় বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন সাজাপুরস্থ আকিজ সিএনজি গ্যাস ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করিয়া অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী আসামী ১। মোঃ মনির হোসেন (৩৮), পিতা-মৃত দুলু মিয়া, সাং- চাঁনদোলা, থানা-ব্রাহ্মণপাড়া, জেলা-কুমিল্লা, ২। মোঃ দেলোয়ার হোসেন (৬০), পিতা- মৃত আকমত আলী, সাং-এলাহাবাদ, থানা-দেবীদ্বার, জেলা-কুমিল্লাদ্বয়’কে মোট ১০ কেজি গাঁজা, ০২ টি মোবাইল,  ০৩ টি সীম, ২৩৯০/- টাকাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয় এ বগুড়া র‍্যাব -১২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোঃ তৌহিদুল মবিন খান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান। র‌্যাবের এ ধরনের মাদক বিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।