মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজারের জুড়ীতে নির্বাচনী বিরোধের জের ধরে হামলায় আহত হয়েছেন মৃত হাজী গোলাম রাজ্জাক এর ছেলে হাজী মোঃ খলিলুর রহমান (৬২)।
হামলার ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (২৭/ডিসেম্বর/২০২২ ইং) দুপুর অনুমান ১২টা ৪০ ঘটিকায়,জুড়ী থানার অফিসার ইনচার্জ এর অফিস কক্ষের ভিতর। স্থানীয় এলাকাবাসী ও থানার অভিযোগ সূত্রে জানা গেছে। নির্বাচনী বিরোধের জেরে ফুলতলা বাজার এলাকার মৃত আজন মিয়ার ছেলে ফুলতলা ইউনিয়নের চেয়ারম্যান মাসুক আহমদ (৬০), মাসুক মিয়া (৬৪) গ্রাম বিশ্বনাথপুর।
বিবাদী মাসুক আহমদ ও মাসুক মিয়া, বাদীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে প্রাণে হত্যা করার হুমকি দেয়, জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন এর অফিস কক্ষের ভিতর এ। বাদী প্রয়োজনীয় কাজে থানায় আসেন ওসি সাহেবের সাথে সৌজন্য সাক্ষাৎতের জন্য প্রবেশ করিয়া দেখিতে পান বিবাদীদ্বয়সহ আরো কয়েকজন বসে আছে । একপর্যায়ে মাসুক আহমদ ও মাসুক মিয়া, হাজী মোঃ খলিলুর রহমান কে টেলা ধাক্কা মারিয়া আহত করে। তখন অফিসার ইনচার্জ সাহেব অফিস কক্ষে ছিলেন না, একজন অপরিচিত ব্যাক্তি বাদীকে অফিস কক্ষ হইতে সুরক্ষিত স্থানে নিয়ে যান। এ ঘটনায় গত (২৭/১২/২০২২ ইং) মৃত হাজী গোলাম রাজ্জাক এর ছেলে হাজী মোঃ খলিলুর রহমান বাদী হয়ে ২ জনের নাম উল্লেখ পূর্বক জুড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন। বাদী ঘটনার তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্বে আইনানুগ ব্যাবস্থা গ্রহণে প্রশাসনের প্রতি আকুল আবেদন জানান। এ ব্যাপারে জানতে চাইলে জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
মৌলভীবাজারের জুড়ীতে নির্বাচনী বিরোধের জেরে হামলায় আহত – ১
Catagory : সারা দেশ | তারিখ : ডিসেম্বর, ২৮, ২০২২, ৬:৫৫ অপরাহ্ণ • ২ বার পঠিত






