আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

মৌলভীবাজারের জুড়ীতে নির্বাচনী বিরোধের জেরে হামলায় আহত – ১

মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজারের জুড়ীতে নির্বাচনী বিরোধের জের ধরে হামলায় আহত হয়েছেন মৃত হাজী গোলাম রাজ্জাক এর ছেলে হাজী মোঃ খলিলুর রহমান (৬২)।
হামলার ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার  (২৭/ডিসেম্বর/২০২২ ইং) দুপুর অনুমান ১২টা ৪০ ঘটিকায়,জুড়ী থানার অফিসার ইনচার্জ এর অফিস কক্ষের ভিতর। স্থানীয় এলাকাবাসী ও থানার অভিযোগ সূত্রে জানা গেছে। নির্বাচনী বিরোধের জেরে ফুলতলা বাজার এলাকার মৃত আজন মিয়ার ছেলে ফুলতলা ইউনিয়নের চেয়ারম্যান মাসুক আহমদ (৬০), মাসুক মিয়া (৬৪) গ্রাম বিশ্বনাথপুর।
বিবাদী মাসুক আহমদ ও মাসুক মিয়া, বাদীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে প্রাণে হত্যা করার হুমকি দেয়, জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন  এর অফিস কক্ষের ভিতর এ। বাদী প্রয়োজনীয় কাজে থানায় আসেন ওসি সাহেবের সাথে সৌজন্য সাক্ষাৎতের জন্য প্রবেশ করিয়া দেখিতে পান বিবাদীদ্বয়সহ আরো কয়েকজন বসে আছে । একপর্যায়ে  মাসুক আহমদ ও মাসুক মিয়া, হাজী মোঃ খলিলুর রহমান কে টেলা ধাক্কা মারিয়া আহত করে। তখন অফিসার ইনচার্জ সাহেব অফিস কক্ষে ছিলেন না, একজন অপরিচিত ব্যাক্তি বাদীকে অফিস কক্ষ হইতে সুরক্ষিত স্থানে নিয়ে যান। এ ঘটনায় গত (২৭/১২/২০২২ ইং) মৃত হাজী গোলাম রাজ্জাক এর ছেলে হাজী মোঃ খলিলুর রহমান বাদী হয়ে ২ জনের নাম উল্লেখ পূর্বক জুড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন। বাদী ঘটনার তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্বে আইনানুগ ব্যাবস্থা গ্রহণে প্রশাসনের প্রতি আকুল আবেদন জানান। এ ব্যাপারে জানতে চাইলে জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।