আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় জরিমানা গুনল ২ বেকারী মালিক


কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুগাছ বাজারে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী করায় দুটি বেকারীকে ২২হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৯ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া আক্তার অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরী করায় উপজেলার ভানুগাছ বাজারের ফাস্ট-টাইম বেকারীকে ১২হাজার টাকা ও ডিজিটাল বেকারীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বাইরে চাকচিক্য সাজিয়ে ভেতরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরী করা হচ্ছিল বিভিন্ন ধরনের বিষ্কুট। যা মানব দেহের জন্য খুবই ক্ষতিকর।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া আক্তার বলেন, ‘অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর অপরাধে ২টি বেকারীকে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ধারা অনুযায়ী ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।