মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:-
মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়নের গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
২৮শে ডিসেম্বর বুধবার সকাল ১১ঘটিকায় বিদ্যালয়ের মিলনায়তনে বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ আব্দুল হাসিম চৌধুরীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও খলিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু মিয়া চৌধুরী, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূরুল ইসলাম চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান, সহকারী শিক্ষক মোহাম্মদ জাহির মিয়া, ফেরদৌসী আক্তার, মোহাম্মদ হেলাল উদ্দিন, মোহাম্মদ শহিদুল ইসলাম,শেফালী, মোঃ আব্দুল মালিক, মোঃ মিজানুর রহমানসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বৃন্দরা।
প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন,এবং সবাইকে পড়াশোনা প্রতি আরো মনোযোগ দেওয়ার জন্য আহবান জানান।
পরে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণিতে বার্ষিক পরীক্ষায় ১ম,২য়,ও ৩য় স্থান অর্জনকারী মোট ২১ জন শিক্ষার্থীদের মধ্যে আমন্ত্রিত অতিথিবৃন্দরা বিদ্যালয়ের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন।






