আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

বড়কাপন যুব সমাজের ১৬তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স’লিপকঃ মৌলভীবাজার সদর উপজেলার বড়কাপন যুব সমাজের উদ্যোগে ও এলাকাবাসীর আয়োজনে মুর্দেগানের ঈসালে সওয়াব উপলক্ষে ১৬তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার মৌলভীবাজার পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ বড়কাপন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাদ জোহর হতে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন সিলেটের ঝিংগাবাড়ী ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মুফাচ্ছিরে কোরআন মাওঃ শাহ্ মোঃ হাফিজুর রহমান।
বড়কাপন বায়তুন নূর জামে মসজিদের মোতাওয়াল্লী ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাসুদ এবং বড়কাপন বায়তুন নূর জামে মসজিদের পেশ ইমাম ও খতিব আলহাজ্ব মাওঃ হারিছ আল ক্বাদরী এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জের ফান্দাউক দরবার শরীফের মোবাল্লিগ মাওঃ কামাল উদ্দিন আনসারী, প্রধান বক্তা ইসলামি চিন্তাবিদ মাওঃ আব্দুল আউয়াল ফয়সাল বিন তাহেরী, বিশেষ বক্তা মৌলভীবাজার দারুল উলুম টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস মাওঃ মোজাহিদুল ইসলাম, প্রধান আকর্ষণ সুমিষ্টভাষী তরুণ বক্তা মাওঃ জাহিদুল ইসলাম বিপ্লবী। আমন্ত্রিত অতিথি হয়ে ওয়াজ মাহফিলে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন ও হাদিস শরীফ থেকে বক্তব্য রাখেন মৌলভীবাজার দারুল উলুম টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস মাওঃ সিরাজুল ইসলাম, দক্ষিণ বড়কাপন জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওঃ লুৎফর রহমান, সিলেট কানাইঘাটের মাওঃ ইমাম উদ্দিন। এছাড়াও স্থানীয় উলামায়ে ক্বেরামরা তাদের মূল্যবান বক্তব্য পেশ করেন।
বক্তারা বলেন, গ্রামেগঞ্জে ওয়াজ মাহফিলের আয়োজন বাংলাদেশের হাজার বছরের সংস্কৃতি। ইসলাম প্রসারের মাধ্যমে এখন শহর বন্দরেও নিয়মিত ওয়াজ মাহফিল হচ্ছে। বাংলাদেশে ইসলামের প্রসার ঘটেছে বিভিন্ন পীর, আউলিয়া, দরবেশ, ওলি, মাওলানা আর হুজুরদের নসিহত ও বয়ানের মাধ্যমে। যেসব মুসলিম সেনাপতি বাংলার বিভিন্ন অঞ্চল জয় করেন, তারা শুধুই ধর্মপ্রচারের জন্য এদেশে আসেননি। তারা এসেছিলেন রাজ্য জয়ের জন্য। তারা কেবল স্থানে স্থানে সিপাহী দিয়ে কিছু রাজ্যই জয় করেছেন, কিন্তু ইসলামের বিভিন্ন মাসালা মাসায়েল রীতিনীতি পালনের নিয়মকানুন এর সঠিক দিকনির্দেশনা দিয়ে মানুষের মন জয় করেছেন দরবেশ, ফকির, পীর, ওলি, আউলিয়া, মাওলানা আর হুজুররা। এই মাওলানারাই ইসলামের আলোয় আলোকিত করে নিরাপদ আর সুরক্ষিত রেখেছেন বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইল। বাংলার প্রতিটি জনপদে নিভৃতে জ্বলতে থাকা মাদরাসা শিক্ষা, মসজিদের মিম্বার থেকে ধ্বনিত হওয়া ইমাম সাহেবের বয়ান, ওয়াজ মাহফিলের মাইকে বেজে ওঠা মাওলানা, মুফতি আর মুহাদ্দিসদের দরদি বয়ান আলোর পথ দেখিয়েছে এ অঞ্চলের মানুষদের।
প্রতি বছরের ন্যায় এবারও সকালে মাহফিল স্টেজে খতমে কোরআন ও খতমে খাজেগান অনুষ্ঠিত হয়। হাজার হাজার মুসলমানের উপস্থিতিতে আখেরি মোনাজাত ও শিরনী বিতরণের মাধ্যমে মাহফিলের সমাপ্তি করা হয়।