আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

শ্রীমঙ্গলে ১সন্তানের জননী‘র মৃত্যু ঃ শশুর ও দেবর জেল হাজতে


মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ শ্রীমঙ্গলে বেলতলী গ্রামে ১সন্তানের জননী আয়েশা আক্তার (২৩) এর মৃত্যুর ঘটনায় স্বামী আলাল মিয়া (৩০) গ্রেফতার করার পর অবশেষে আজ ২৯ ডিসেম্বর তার শশুর ইউনুছ মিয়া (৫০) ও দেবর জসিম মিয়া (২২) কে কারাগারে প্রেরণ করা হয়েছে। সকালে মামলার এজাহারভুক্ত অপর আসামী আয়েশার শশুর ইউনুছ মিয়া (৫০) ও দেবর জসিম মিয়া (২২), ননদ ফরিদা বেগম (২৫) ও শাশুরী দিলারা বেগম মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত শশুর ইউনুছ মিয়া (৫০) ও দেবর জসিম মিয়াকে কারাগাওে প্রেরণ এর নির্দেশ প্রধান করেন এবং অন্যান্য বিশেষ বিবেচনায় ফরিদা বেগম ও দিলারা বেগমকে জামিন প্রদান করেন। জানা গেছে- ঘটনার ২৬দিন পর গত ২৬ ডিসেম্বর রাতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার এর নির্দেশে এসআই রকিব অভিযান পরিচালনা করে সিন্ধুর খান বাজার এলাকা থেকে স্বামী আলালকে গ্রেফতার করা হয়। পরদিন ২৭ ডিসেম্বর আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। উল্লেখ্য- গত ১ডিসেম্বর ১সন্তানের জননী আয়েশা আক্তার স্বামীর বাড়ীতে মৃত্যুবরণ করে। এ সময় তার শরীওের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়। পরিবারের লোকজনদের অভিযোগ পূর্বপরিকল্পিত ভাবে হত্যা করে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেয়ার চেষ্টা করছেন স্বামী আলাল মিয়া ও ফরিদা বেগম গংরা। এ ঘটনায় আয়েশা আক্তার এর মা সাহিদা বেগম বাদী হয়ে বেলতলী গ্রামের আলাল মিয়া (৩০), ইউনুছ মিয়া (৫০), ফরিদা বেগম (২৫), জসিম মিয়া (২২), দিলারা বেগম (৪৫) সহ ৫জনের নাম উল্লেখ করে আরো ২/৩জনের বিরুদ্ধে মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা (সিআর ৫৯৭/২২ইং (শ্রী) দায়ের করেন। বিজ্ঞ আদালত বিজ্ঞ কৌঁসুলির বক্তব্য শ্রবন করে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জকে অনুসন্ধান করতঃ নিয়মিত মামলা রুজুর জন্য নির্দেশ প্রদান করেন। আদালতের নির্দেশে গত ২৬ ডিসেম্বর স্বামী আলাল মিয়াসহ উক্ত ৫জনের নাম উল্লেখ করে শ্রীমঙ্গল থানায় নিয়মিত হত্যা ( মামলা নং- ৩৩, তারিখ ঃ ২৬/১২/২২ইং) মামলা দায়ের করেন। ঐদিন রাতে শ্রীমঙ্গল থানার এসআই রকিব স্বামী আলালকে গ্রেফতার করেন।