মৌলভীবাজার প্রতিনিধিঃ রাজনগর উপজেলার মহলাল উচ্চ বিদ্যালয়ের নতুন বর্ষের পাঠ্য বই বিতরন অনুষ্টান অনুষ্টিত হয়েছে। রবিবার (১ জানুয়ারী) স্কুলের প্রধান শিক্ষক মোঃ খালিছুর রহমানের সভাপতিত্বে ও শিক্ষক ফরিদ আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর ইকবাল, ম্যানেজিং কমিটির সদস্য রুমেল আখন্দ, সৈয়দ ইছকন্দর আলী, সহকারী শিক্ষক হাফিজুর রহমান,শিক্ষক হিরেন্দ্র বিশ্বাস, শিক্ষিকা সিপ্রা ধর, ম্যানেজিং কমিটির সদস্য ছয়ফুল আলম, অপূর্ব দেব প্রমূখ। পবিত্র কোরাআন থেকে তেলাওত করেন স্কুলের শিক্ষার্থী নাদিয়া সুলতানা সালমা, গীতা পাঠ করেন স্কুলের শিক্ষার্থী বর্ষা রানী দাশ।
রাজনগর উপজেলার মহলাল উচ্চ বিদ্যালয়ের নতুন পাঠ্য বই বিতরন
Catagory : সারা দেশ | তারিখ : জানুয়ারি, ১, ২০২৩, ৪:৫৫ অপরাহ্ণ • ৩ বার পঠিত






