আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত

জেলা বাউল সমিতির সদস্য হলেন সালেহ ও আলম


মাল্যশ্রী তামান্নাঃ “গানে মিলে প্রাণের সন্ধান, সেই গান গাওয়া হইলো না, আমি গান গাইতে জানিনা।” বাউল সম্রাট শাহ আব্দুল করিমের এ গানের সূত্র ধরে বলতে হয় গানই হচ্ছে প্রাণ। সত্যি বলতে যুগে যুগে বাউলরা গানের মাধ্যমে তাদের মনের আকুতি প্রকাশ করেছেন। আর সমৃদ্ধ করেছেন আমাদের বাংলা সংস্কৃতির ভান্ডারকে। মৌলভীবাজার জেলার একঝাঁক বাউল ও গীতিকারদেরকে নিয়ে গঠিত হয়েছে বাংলাদেশ বাউল সমিতি মৌলভীবাজার জেলা শাখা। ২ জানুয়ারি ২০২৩ সোমবার বাংলাদেশ বাউল সমিতি (নিবন্ধন নং- ঢ-০৭৯৫২/২০০৫ইং) মৌলভীবাজার জেলা শাখার কুসুমবাগস্থ নসিব শপিং কমপ্লেক্স অস্থায়ী কার্যালয়ে এক জরুরী সভার মাধ্যমে দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার সহ-বার্তা সম্পাদক গীতিকার মোঃ সালেহ আহমদ (স’লিপক) ও স্টাফ রিপোর্টার এনামুল হক আলমকে জেলা শাখার সদস্য মনোনীত করা হয়। জেলা সভাপতি বাউল শিল্পী শেখ জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাউল শিল্পী অধম সুহেলের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা শাখার নেত্রীবৃন্দ। পরে সমিতির শিল্পীরা বেশকিছু জনপ্রিয় আমিরীসংগীত পরিবেশন করে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।