আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত

ভারতীয় সহকারী হাইকমিশনারের কুলাউড়া- শাহবাজপুর রেলপথ পরিদর্শন

বিশেষ প্রতিনিধিঃ বড়লেখা ও কুলাউড়ায় ভারতীয় ঠিকাদারী প্রতিষ্ঠান ‘কালিন্দি রেল নির্মাণ’ কোম্পানীর বাস্তবায়নাধীন নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শণ করলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার নিরাজ কুমার জাইশাওয়াল। ৪ ডিসেম্বর বুধবার সকালে তিনি বড়লেখা উপজেলার শাহবাজপুর রেলস্টেশন ও মুড়াউল রেলষ্টেশন এলাকায় চলমান নির্মাণ কাজ সরেজমিনে ঘুরে দেখেন। এছাড়াও তিনি শাহবাজপুরে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী রেলপথ নির্মাণ কাজ পরিদর্শণ করেন। সন্ধ্যায় কুলাউড়া উপজেলার আছুরিঘাট এলাকায় ব্রিজ নির্মাণের কাজের অগ্রগতি পরিদর্শণ করেন। এসময় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের ফাস্ট সেক্রেটারী মিসেস এস সোনালী শাহী, রেল নির্মাণ কোম্পানীর প্রকল্প পরিচালক, শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রবিউল হক, কুলাউড়া থানার ওসি (তদন্ত) রতন কুমার দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা গেছে, ২০১৮ সালের মে মাসে কুলাউড়া- শাহবাজপুর রেলওয়ে পুনর্বাসন প্রকল্পের কাজ শুরু করে ভারতীয় রেলনির্মাণ কোম্পানী ‘কালিন্দি’। চুক্তি অনুযায়ী ২০২০ সালের মে মাসে কাজ শেষ হওয়ার কথা। কিন্তু কাজ শুরুর প্রায় ৩ বছরে মাত্র ২০-২৫ ভাগ সম্পন্ন হওয়ায় কয়েক দফা মেয়াদ বাড়িয়ে গত বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার শর্তে সর্বশেষ মেয়াদ বাড়ায় সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান। কিন্তু এরপরও অদ্যাবধি প্রকল্পের অর্ধেক কাজও সম্পন্ন হয়নি।

সহকারী হাইকমিশনার নিরাজ কুমার জাইশাওয়ালের সাথে যোগাযোগ করা হলে এ ব্যাপারে তিনি কোন বক্তব্য দিতে রাজি হননি। তবে পরিদর্শন সংশ্লিষ্ট সূত্র জানায়, বড়লেখা ও কুলাউড়া রেললাইন নির্মাণ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন বাংলাদেশে তার রুটিন ওয়ার্কের অংশ। পরিদর্শনকালে কাজের মারাত্মক ধীর গতি দেখে তিনি ভারতীয় ঠিকাদারী প্রতিষ্ঠানের ওপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।