আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত

শ্রীমঙ্গলের মির্জাপুরস্থ ময়না পীর (রহ.) এর আস্তানায় বার্ষিক ওরশ অনুষ্ঠিত

স’লিপকঃ প্রতি বছরের ন্যায় এবারও ২৪শে পৌষ (৮ জানুয়ারী) রোজ রবিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুরস্থ ময়না পীর (রহ.) এর পাকপাঞ্জতন আস্তানায় তার প্রতিষ্ঠিত বার্ষিক পবিত্র ওরশ মোবারক অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বাদ ফজর আস্তানায় পাকপাঞ্জতনের বাতি প্রজ্জ্বলন, আতর গোলাপ ও সুগন্ধি ছিটানো, চান্দোয়া টাঙানো, আস্তানা ও পাকপাঞ্জতনের আসন সাজসজ্জা, পবিত্র কোরআনুল কারীম খতম, জিয়ারত, মিলাদ মাহফিল, জিকির আসকার, বিশেষ মোনাজাত ও শিরনী বিতরণ করা হয়।
ওরশ উপলক্ষে আগেরদিন থেকেই বিভিন্ন স্থান থেকে ময়না পীর (রহ.) এর আস্তানায় তার ভক্ত- মুরিদান ও আশেকান- মুহিব্বানরা এসে জড়ো হন। রাতে ভক্ত- মুরিদান ও আশেকান- মুহিব্বানরা তাদের দরদী কন্ঠে ভাবভক্তিমূলক মুর্শিদী গান পরিবেশন করেন।
উল্লেখ্য যে, ময়না পীর (রহ.) একজন পরহেজগার বুজুর্গ তরিকতের দরবেশ ছিলেন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন আত্মভোলা প্রকৃতির। সবসময় তিনি ধ্যানে মগ্ন থাকতেন। মাঝেমধ্যে তিনি আশপাশের পাহাড়ে নির্জন স্থানে ধ্যানে সময় অতিবাহিত করতেন। আস্তানায় অবস্থানকালীন তিনি জিকির আসকারে মশগুল থাকতেন। লোকমুখে তার অনেক কারামত ও কামালিয়াতের কথা শোনা যায়। তিনি সিলেট আম্বরখানার পীরে তরিকত মাওলানা তাহির আলম (রহ.) এর খলিফা ছিলেন। তিনি আমৃত্যু চিশতিয়া তরিকার একজন একনিষ্ট প্রচারক ও খাদেম ছিলেন। মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা তথা সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে তার অগণিত ভক্ত- মুরিদান ও আশেকান- মুহিব্বানবৃন্দ ছড়িয়ে ছিটিয়ে আছেন। ১০৫ বছর বয়সের ময়না পীর (রহ.) বিগত ২ মার্চ ২০২২ইং রোজ বুধবার সন্ধ্যা ৬টার সময় মির্জাপুরস্থ নিজ আস্তানায় মৃত্যু বরণ করেন।