আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত

শ্রীমঙ্গল প্রেসক্লাব দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা ॥ ৩০ জানুয়ারি নির্বাচন

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল প্রতিনিধি: (ঝুবফ ঝধুবফ অযসবফ)
মৌলভীবাজারের ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাব দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সোমবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের বিপুল রঞ্জন চৌধুরী ও মহরম খাঁন মিলনায়তনে তফসিল ঘোষণা করেন রিটানিং অফিসার ও উপজেলা সমাজসেবা অফিসার সোয়েব হোসেন চৌধুরী।
ঘোষিত তফসিল থেকে জানা যায়, আগামী ৩০ জানুয়ারি ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৩ অনুষ্টিত হবে। সে অনুযায়ী নির্বাচনে অংশ গ্রহনকারীরা ১১ জানুয়ারি বুধবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রিটানিং অফিসারের উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে মনোনয়নপত্র ক্রয়, পরদিন ১২ তারিখ বৃহস্পতিবার ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র জমা এবং ২ থেকে ৫ পর্যন্ত যাছাই বাছাই, ১৫ তারিখ রবিবার সকাল ১১ টা থেকে দুপুর ২ পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার এবং একই দিন বিকাল ৪টায় চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ৩০ জানুয়ারী সোমবার সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোটগ্রহন।
ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে প্রেসক্লাব সদস্যদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ করা গেছে। শ্রীমঙ্গল প্রেসক্লাবের মোট সদস্য সংখ্যা ৩৮ হলেও দুইজন সদস্য দেশের বাহিরে অবস্থান করায় ৩৬ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যনিবাহী কমিটি গঠন করবেন।