আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত

কমলগঞ্জে বিট পুলিশিং সভা


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে চুরি, ডাকাতি ও মাদক প্রতিরোধে আইন শৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার ৭নং আদমপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বিভিন্ন শ্রেণি পেশার লোকদের অংশগ্রহণে এ বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী।
আদমপুর ইউপি চেয়ারম্যান মো: আবদাল হোসেনের সভাপতিত্বে ও সাংবাদিক শাব্বির এলাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক, উপ-পরিদর্শক আমিনুল ইসলাম, সহকারী উপ পরিদর্শক আক্তার হোসেন, সমাজসেবক আনোয়ার হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য রুসন আলী, আব্দুল গফুর, কামরুজ্জামান, আজিম মিয়া, মনির আলী, শিক্ষক আব্দুল গণি দুলাল, সমাজকর্মী ওয়াসিম মিয়া, আব্দুল হান্নান প্রমুখ।