স’লিপকঃ সিলেট শহরের কাজলশাহস্থ মুক্তমন খেলাঘর আসরের ৩য় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৬ জানুয়ারী শুক্রবার বিকেল ৪টায় আসরের সভাপতি বিধান দেব চয়নের বাসভবনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন আসরের সদস্য স্বপন মাহমুদ।
কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য তুহিন কান্তি ধর ও খেলাঘর জাতীয় পরিষদের সদস্য শিশু সাহিত্যিক ছড়াকার ও গীতিকার সিরাজ উদ্দিন শিরুল। এছাড়াও উপস্থিত ছিলেন খেলাঘর সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক তপন চৌধুরী টুটুল।
সভার শুরুতে বিগত সম্মেলনের পর থেকে এ পর্যন্ত দেশে-বিদেশে প্রয়াত প্রগতিশীল আন্দোলনের কর্মী ও সহযোদ্ধাদের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। উপস্থিত সদস্যরা এক মিনিট নিরবে দাঁড়িয়ে তাদের স্মৃতির প্রতি শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করেন।
সম্মেলনে মুক্তমন খেলাঘর আসরের ১৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির নির্বাচিত সভাপতি বিধান দেব চয়ন, সহ সভাপতি অরুন কান্তি দাস, স্বপন মাহমুদ, সাধারণ সম্পাদক শ্রীকান্ত শর্মা, সহ সাধারণ সম্পাদক গোলাম আদিফ ইয়াফি, সাংগঠনিক সম্পাদক অলক দে গোবিন্দ, অর্থ সম্পাদক যাদব তালুকদার জন, সাংস্কৃতিক সম্পাদক প্রভাতী দেব, প্রচার প্রকাশনা সম্পাদক বাধন দেব, দফতর সম্পাদক তুষ্টি রায় মৃদুলা, সদস্য মনীষা ওয়াহীদ, অভিজিৎ দাস, চিন্ময় দে।
মুক্তমন খেলাঘর আসরের সম্মেলন সম্পন্ন সভাপতি চয়ন, সাধারণ সম্পাদক শ্রীকান্ত
Catagory : সারা দেশ | তারিখ : জানুয়ারি, ১১, ২০২৩, ৬:০৭ অপরাহ্ণ • ৪ বার পঠিত







