মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজারঃ
মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই ফয়জুননেছা হাফিজিয়া মাদ্রাসার ২০২৩-২৪ সনের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। ১৪ জানুয়ারী শনিবার রাতে ১নং খলিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বাস ভবনে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন সাবেক মেম্বার মোঃ খালিছুর রহমান।
সাধারণ সভায় উপস্থিত সর্বসন্মতিক্রমে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু মিয়া চৌধুরীকে সভাপতি ও আমিরুল ইসলাম সাহেদকে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচন করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কার্যকরী কমিটির সদস্যরা যথাক্রমে, সভাপতি- আলহাজ্ব আবু মিয়া চৌধুরী(চেয়ারম্যান),সহ সভাপতি মোঃ জুনেদ আহমেদ,সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ,সহ সাধারণ সম্পাদক- মাওলানা আশরাফ মিয়া,কোষাধ্যক্ষ হাজী জসিম উদ্দিন,সহ কোষাধ্যক্ষ আবুল কালাম চৌধরী,সদস্য মোঃ আনকার মিয়া, মোঃ হারুন মিয়া, মোঃ আংগুর চৌধুরী,শাহজান চৌধুরী,হাফিজ জালাল উদ্দিন, মোঃ সুমন চৌধুরী ও নিয়ামূল ইসলাম।







