স’লিপকঃ বাউল আশিক সরকারকে সভাপতি ও বাউল জালালী পারভেজকে সম্পাদক করে বাংলাদেশ বাউল সমিতি রাজনগর উপজেলা শাখা ২০২৩-২৫ কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেয়া হয়। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি বাউল আশিক মিয়া ছানা, মোঃ রিপন, আব্দুল আজিজ, যুগ্ম সম্পাদক বাউল খোর্শেদ আলম বাচ্চু, মোঃ আব্দুর রুপ, সাংগঠনিক বাউল ফজল আলী, কোষাধ্যক্ষ বাউল আব্দুর রহমান বাবু, দপ্তর সম্পাদক মোঃ মিছির আলী
কার্যনির্বাহী সদস্য মোঃ মিটু মিয়া, মোঃ আলম মিয়া, মোঃ সাইফুর রহমান।
বাংলাদেশ বাউল সমিতি মৌলভীবাজার জেলা শাখার সভাপতি বাউল শেখ জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক অধম সোহেল ২০ জানুয়ারি বৃহস্পতিবার উপজেলা কমিটির হাতে অনুমোদনপত্র তুলে দেন। এ সময় বাংলাদেশ বাউল সমিতি মৌলভীবাজার জেলা ও সদর উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






