আজ-  ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৩শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ‎তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর পশ্চিম উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» কমলগঞ্জে হাবিবুন নেছা চৌধুরী গার্লস একাডেমি পরিদর্শন «» আসামীরা জামিনে মুক্ত; মামলা আপোষের প্রস্তাব; বাদীর পরিবারকে হুমকি-ধামকিকমলগঞ্জে বহুল আলোচিত স্কুল শিক্ষিকা হত্যার অভিযোগপত্র দাখিল «» কমলগঞ্জে নিরাপদ সড়ক চাই এর পরিচিতি সভা অনুষ্ঠিত «» শোক সংবাদ॥ রসমোহন সিংহ ॥ «» ফ্যাসিবাদবিরোধী সমন্বিত শক্তির ফল জুলাই আন্দোলন: রেদোয়ান মাজহারি «» বগুড়া আদমদীঘিতে হিন্দু গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১ «» দশ বছ‌রে গ্রামীণ‌ফো‌সের মাইজিপি অ্যাপ «» বগুড়া আদমদীঘিতে বাসা বাড়ীতে দুঃসাহসিক চুরি সংঘটিত «» দুপচাঁচিয়া ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় পঙ্গু মামুনকে আর্থিক সাহায্যের আবেদন

স’লিপকঃ ২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার জেনারেল হাসপাতালে (আউট সোর্সিং) অস্থায়ী ভাবে কর্মরত মোঃ মামুন আহমেদ (৩৮) গত ১৮ জানুয়ারী বুধবার সড়ক পাড়াপাড় হতে গিয়ে একটি প্রাইভেট কারের ধাক্কায় মারাত্মক আহত হন। সড়ক দুর্ঘটনায় তার দু’টি পা ভেঙে যায়। তার চিকিৎসার ব্যয়ভার বহন করার ক্ষমতা না থাকায় মানবিক কারণে তাকে চিকিৎসার খরচের জন্য আর্থিক সাহায্য/ অনুদান দেয়ার জন্য হাসপাতালে কর্মরত সর্বস্থরের কর্মকর্তা ও কর্মচারীদের বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন ২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আহমেদ ফয়সাল জামান। তিনি ২২ জানুয়ারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানান।

মোঃ মামুন আহমেদের সাথে আলাপকালে তিনি কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, আমি হয়তো আর স্বাভাবিক ভাবে চলাফেরা করতে পারবোনা। হাসপাতালে অস্থায়ী ভাবে আউট সোসিংয়ে কাজ করে স্ত্রী, দুই সন্তান ও শাশুড়ীকে নিয়ে কোনো রকম ভাবে সংসার চালতো। এখন সংসার চলবে কিভাবে আর চিকিৎসাইবা কিভাবে করবো ভেবে পাচ্ছিনা। তিনি সবার কাছে দোয়া ও আর্থিক সাহায্য চান।

মোঃ মাসুদ ফাউন্ডেশনের প্রচার ও গণযোগাযোগ সম্পাদক রফিকুল ইসলাম রুমান জানান, মামুন একজন সহজসরল ভালো মানুষ। মৌলভীবাজার সদর হাসপাতালে যারাই চিকিৎসা সেবা নিয়েছেন, তার সাথে পরিচয় হলে বা তার সাহায্য চাইলে, সে আপ্রাণ সহযোগিতা করার চেষ্টা করতো। আজ সে অসহায়। তার ২টা পা ভেঙে গেছে। তার আর্থিক সাহায্যের খুব দরকার। সে বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। আগামী ২৫ জানুয়ারী বুধবার তার পায়ে অস্ত্রপাচার করা হবে। মোঃ মাসুদ ফাউন্ডেশন সহ সমাজসচেতন সবার কাছে আর্থিক সাহায্যের জন্য অনুরোধ জানিয়েছেন।