মশাহিদ আহমদ, মৌলভীবাজার : “করবো ভূমি পুনরুদ্বার,রুখবো মরুময়তা,অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে উদযাপিত হলো বিশ্ব পরিবেশ দিবস-২০২৪। বুধবার ৫ জুন দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালী এবং জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুস সালাম এর সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- মৌলভীবাজার জেলা প্রশাসক ড.উর্মি বিনতে সালাম। বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমল হোসেন, মৌলভীবাজার জেলা পরিষদের প্রধান নিবার্হী কর্মকর্তা সরদার মোস্তাফা শাহীন, সদর উপজেলা নিবার্হী অফিসার নাসরিন চৌধুরী প্রমুখ। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন- মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তর এর সহকারী পরিচালক মোঃ মাঈদুল ইসলাম। আলোচনা সভা শেষে বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীতার বিজয়ীদের হাতে পুরষ্কার ও গাছের চারা তুলে দেন অতিথিবৃন্দরা।
মৌলভীবাজারে বিশ্ব পরিবেশ দিবস পালিত
Catagory : সারা দেশ | তারিখ : জুন, ৬, ২০২৪, ১:২৬ অপরাহ্ণ • ৫ বার পঠিত






