আজ-  ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার «» গাম্বিয়ার পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পীকারের সাথে ব‍্যারিস্টার নাজির আহমদ এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় «» বগুড়া আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান «» বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি «» বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন «» শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ «» মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ «» Press Release International Day of Democracy 2026 «» নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ ও বই বিতরণ অনুষ্ঠিত «» বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী- ১১তম মৃত্যু বার্ষিকী আজ 

শমশেরনগর জেনারেল হাসপাতাল পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে ডাঃ মামুন উর রশীদের মতবিনিময় অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর জেনারেল হাসপাতাল পরিচালনা কমিটির নেতৃবৃন্দ মিডলসেক্স ইউনিভার্সিটি হাসপাতাল ইউকের সিনিয়র রেজিস্টার ডাঃ মামুন উর রশীদের সাথে হাসপাতাল পরিচালনার বিভিন্ন টেকনিক্যাল বিষয়াদি নিয়ে এক ভার্চ্যুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ মে) ইংল্যান্ড সময় বিকেল ৫টায় শমশেরনগর হাসপাতাল কমিটির সভাপতি বরেণ্য কন্ঠশিল্পী সেলিম চৌধুরীর সভাপতিত্বে ও হাসপাতালের প্রধান রূপকার বৃটপন প্রবাসী ময়নুল ইসলাম খানের সঞ্চালনায় মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন হাসপাতাল কমিটির সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম, সভাপতি মন্ডলীর সদস্য ব্যাংকার সৈয়দ সোহেল আহমেদ, গবেষক কবি সৈয়দ মাসুম, হাসপাতালের নবনিযুক্ত মেডিকেল অফিসার ডাঃ সি.এম. শান আল জাহান (শাকিল) ও সহযোগী অর্থ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন প্রমুখ।

মতবিনিময় সভায় ডাঃ মামুন উর রশীদ ইংল্যান্ডের চিকিৎসা ব্যবস্থার নানা দিক তুলে ধরেন। হাসপাতাল পরিচালনার অনেক টেকনিক্যাল বিষয়াদি নিয়েও আলোচনা হয়। সভাপতি সেলিম চৌধুরী ডাঃ মামুন উর রশীদের অভিজ্ঞতাকে কাজে লাগাবেন বলে সবাইকে আশ্বস্থ করেন।

উল্লেখ্য, ডাঃ মামুন উর রশীদ এর দেশের বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুরের উত্তরভাগ গ্রামে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (বিরি) এর অবসরপ্রাপ্ত চিফ সাইন্টিফিক অফিসার ড. গৌছ আলীর ভাতৃষ্পুত্র ডাঃ মামুন উর রশীদ শমসেরনগর হাসপাতাল বাস্তবায়নের সাথে শুরু থেকেই জড়িত। তিনি শমশেরনগর হাসপাতাল বাস্তবায়ন কমিটি ইউকের অন্যতম উপদেষ্টা।