আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক

নওগাঁর বদলগাছীতে গলায় ফাঁস দেওয়া বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার মৃত্যু নিয়ে রহস‍্য


শিমুল হাসান, (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছী থানা পুলিশ রহস্যজনক অবস্থায় ইসাহাক আলী দেওয়ান (৬৫) নামের এক বৃদ্ধের গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে।শনিবার (১জুন) সকালে উপজেলার সোহাসা পিন্ডিরা গ্রামের একটি আম বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বৃদ্ধের মরদেহটি আম গাছের ডালের সাথে দুই পা দুই অবস্থায় ছিল। ফলে তার মৃত্যু নিয়ে বেঁধেছে রহস‍্য। হত‍্যা, না আত্মহত্যা এ নিয়ে চলছে জল্পনা কল্পনা। মৃত ইসাহাক আলী দেওয়ান পিন্ডিরা গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে বলে জানা যায়। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শুক্রবার রাত আনুমানিক ১০টায় রাতের খাবার খেয়ে ইসাহাক আলী ও তার স্ত্রী শয়ন কক্ষে ঘুমাতে যায়। ধারনা করা হচ্ছে ঘুমানোর পরে রাত ১১টার পর থেকে শনিবার ভোর রাতের মধ‍্যে কোনো এক সময় ঘটনাটি ঘটেছে। শনিবার ভোর আনুমানিক ৬টায় তার ছেলের বউ পার্শ্ববর্তী জাইদুলের আম বাগানে ইসাহাক আলীকে আম গাছের ডালের সঙ্গে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন। তিনি চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে আসেন। খবর পেয়ে থানা পুলিশের এস আই মানিক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন এবং লাশের সুরুতহাল রিপোর্ট করে থানায় নিয়ে আসেন। পরবর্তীতে নওগাঁ মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন‍্য পাঠানো হয়। স্থানীয় গ্রামবাসী জানান  ইছাহাক আলী দীর্ঘদিন ধরে অসুখে ভূগছিলেন। এ নিয়ে প্রায়ই পরিবারের সাথে কথা কাটাকাটি হোতো। পরিবারের সাথে অভিমান করেও মরতে পারে। এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গত শুক্রবার রাত ১১টার পর যেকোনো সময় ঘটনাটি ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। মরদেহের সুরতহাল রিপোর্ট করে পোস্টমর্টেমের জন‍্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে ঘটনার সত‍্যতা জানা যাবে। এ ব‍্যপারে থানায় একটি অপমৃত‍্যু মামলা করা হয়েছে।