আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক

বগুড়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

## রাবেয়া সুলতানা, (বগুড়া) প্রতিনিধি:   ‘ভিটামিন এ খাওয়ান, শিশুর মৃত্যুর ঝুঁকি কমান’ এই স্লোগানে সারা দেশের ন্যায় বগুড়ায় বয়সভেদে শিশুকে একটি নীল রঙ ও একটি লাল রংঙয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। শনিবার (০১ জুন) বেলা সাড়ে ১১ টায় সদর উপজেলার গোকুল পলাশ বাড়ী কমিউনিটি ক্লিনিকে জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম এ ক্যাম্পেইন উদ্বোধন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ শফিউল আজম, সদর উপজেলা নির্বাহি অফিসার মোছা. ফিরোজা পারভীন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু, গোকুল ইউপি চেয়ারম্যান জিয়াউল হক, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা। এসময় জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম জানান  ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেলে অন্ধত্ব প্রতিরোধ হয়, শরীরের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে, সব ধরনের মৃত্যুর হার ২৪ শতাংশ হ্রাস করে। এছাড়া হাম, ডায়রিয়া ও নিউমোনিয়ার কারণে মৃত্যু উল্লেখযোগ্য হারে কমায়। উল্লেখ্য, এবারের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে বগুড়া জেলার ১২ উপজেলায় ৫ লাখ ১২ হাজার ৬৮৮ জনকে শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা রয়েছে। ৬-১১ মাস বয়সী শিশুকে একটি নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুরা পাবে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল। সকাল আটটা থেকে শুরু হওয়া কার্যক্রম চলবে বিকেল চারটা পর্যন্ত।