আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বীর মুক্তিযোদ্ধা,পুলিশ সুপার ও ডিআইজির দায়িত্ব পালন করেছেন

স্কুলে পড়া অবস্হায় যোগ দিয়েছিলেন মুক্তিযুদ্ধে। তিনি মুক্তিযুদ্ধ শেষে যোগদান করেন পুলিশ প্রশাসনে। কুমিল্লার, দেবিদ্বার থানার হুমায়ুন স্যার বৃক্ষ প্রেমিক। চাকরির শুরু থেকে গাছ লাগানো ফসল ফলানো উনার ইচ্ছা, নিজে কিছু করে দেশ ও দেশের মানুষকে দেখিয়েছেন শাইখ সিরাজের ‘হৃদয়ে মাটি ও মানুষ’ অনুষ্ঠানে। উনি পুলিশ সুপার ও ডিআইজির দায়িত্ব পালন করেছেন। মাথায় গামছা, কাঁধে নিজের প্লটে ফলানো কলা ও শাক-সবজির বস্তা। খিলক্ষেতে ৩০০ ফুট মহাসড়কের পাশে পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটিতে বরাদ্দপ্রাপ্ত নিজের প্লটে ফলিয়েছেন কলা, পেপে, পেয়ারা ও শাক-সবজি। সব কিছু করেছেন নিজের শ্রমে।
এক সময় রাঙামাটির পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে ডিআইজি পদ থেকে অবসর নিয়েছেন। রাঙামাটি পুলিশ লাইনের জন্য অধিগ্রহণকৃত প্রায় বেদখল হয়ে যাওয়া কয়েকটি টিলাকে উদ্ধার করে সেখানে রোপন করেছিলেন কয়েক হাজার আম-কাঠাল-লিচুর চারা। শাইখ সিরাজের ‘হৃদয়ে মাটি ও মানুষ’ অনুষ্ঠানে তাঁর ফলদ বৃক্ষে সমৃদ্ধ রাঙামাটির ‘সুখী নীলগঞ্জ’ পুলিশ লাইন দেখানো হয়েছিল। বাগান সৃজনের সময় টিলায় মাচা ঘর তৈরি করে ফোর্সের সঙ্গে থেকেছেন দিনের পর দিন। কোদাল দিয়ে নিজ হাতে মাটি কুপিয়েছেন,পাহাড়ি দাও দিয়ে পরিস্কার করেছেন ঝোপঝাড়।তিনি বরাবরই এমন নিজের কাজ নিজে করতে পছন্দ করেন এবং সবসময় পরিস্কার পরিচ্ছন্ন থাকতে এবং অফিস আবাসস্হল পরিচ্ছন্ন রাখতে । উনার বাড়ি কুমিল্লার, দেবিদ্বার থানায়।