আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক

মৌলভীবাজার থেকে সুমন তালুকদারের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ- স্বাভাবিক মৃত্যু নাকি হত্যা!


মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলার গীর্জাপাড়াস্থ ফাটাবিল এলাকা থেকে সুমন তালুকদার (৪০) নামে একজনে অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

জানা যায়, (১জুন) শনিবার সন্ধ্যা ৭টার দিকে মৌলভীবাজার পৌরশহরের ১নং ওয়ার্ডের গির্জাপারাস্থ ফাটাবিলের ভাড়াটিয়া বাসা থেকে মোঃ সুমন তালুকদাররের অর্ধগলিত লাশ উদ্ধার করে মৌলভীবাজার মডেল থানা পুলিশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সুমন তালুকদারের বন্ধু শাহিন আহমদ  একটি পোস্ট করেছেন যা হুবহু তুলে ধরা হলো__ ”  ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার অতি পরিচিত বন্ধু সমতুল্য সুমন আহমেদ। দুই থেকে তিন দিন আগে সম্ভবত ঘরের ভিতরে হার্ট এটাক করে মৃত্যুবরণ করে। আজকে পুলিশ এসে ঘর থেকে লাশ বাহির করে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাহার বেহেস্ত নসিব করুন আমীন।”

মোঃ সুমন তালুকদার দীর্ঘদিন ধরে মৌলভীবাজার শহরের দক্ষিণ কলিমাবাদ এলাকায় বসবাস করতেন এবং কলিমাবাদ এলাকায় চা পাতার ব্যবসা করতেন বলে জানা গেছে। 
মৌলভীবাজার মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে  ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করে বলে খবর পাওয়া গেছে।
সুমন তালুকদারের মৃত্যু কবে হয়েছে, কিভাবে হয়ে এবং তার মৃত্যু স্বাভাবিক নাকি হত্যা তা এখনো জানা যায়নি।