০৬ জুন ২০২৪বরাবরবার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদকবিষয়: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪-এ অংশগ্রহণকারী প্রার্থী ও নতুন নির্বাচিত প্রতিনিধিদের হলফনামা বিশ্লেষণ এবং চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনের সংবাদ সংগ্রহ ও প্রচার/প্রকাশ/সম্প্রচার প্রসঙ্গে।প্রিয় মহোদয়,ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর পক্ষ থেকে শুভেচ্ছা! ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪-এ অংশগ্রহণকারী প্রার্থী ও নতুন নির্বাচিত প্রতিনিধিদের হলফনামা বিশ্লেষণ এবং চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। একইসঙ্গে হলফনামা বিশ্লেষণের ফলাফল কেওয়াইসি ড্যাশবোর্ড (KYC Dashboard)-এ উন্মুক্ত করা হবে। উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। সংবাদ সম্মেলনের তারিখ : ০৯ জুন ২০২৪, রবিবার।সময় : সকাল ১১:০০টা।স্থান : মেঘমালা (লেভেল-০৫), টিআইবি, মাইডাস সেন্টার, বাড়ি-০৫, রোড-১৬ (নতুন) ২৭ (পুরাতন), ধানমন্ডি, ঢাকা।*** সংবাদ সম্মেলনটিতে সশরীরে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। উক্ত সংবাদ সম্মেলনের সংবাদ ও আলোকচিত্র/ভিডিও সংগ্রহ এবং প্রচার/প্রকাশ/সম্প্রচারের জন্য আপনার প্রতিষ্ঠানের একজন প্রতিবেদক/সাংবাদিক মনোনয়ন ও চিত্রসাংবাদিক প্রেরণের জন্য অনুরোধ করছি। টিআইবির প্রতি আপনার অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা।
০৬ জুন ২০২৪বরাবরবার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক বিষয়:
Catagory : সারা দেশ | তারিখ : জুন, ৬, ২০২৪, ১:১৯ অপরাহ্ণ • ৫ বার পঠিত






