আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

বগুড়ায় শীর্ষ সন্ত্রাসী ব্রাজিলকে কুপিয়ে হত্যা

!## রাবেয়া সুলতানা,,  (বগুড়া) প্রতিনিধি: বগুড়ায় ২৯ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ব্রাজিলকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শনিবার (৮ জুন) রাত ১১টার দিকে কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের পোড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্রাজিল শহরের গোদারপাড়া এলাকার শাহজাহান আলীর ছেলে। তবে সে পোড়াপাড়া এলাকাতেও থাকতো। এসব তথ্য নিশ্চিত করেছেন কাহালু থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা। পুলিশের এই কর্মকর্তা জানান, একাধিক মামলার আসামি ব্রাজিলকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার শরীরে পা থেকে মাথা পর্যন্ত কোপানোর দাগ রয়েছে। তবে কি কারণে এ হত্যাকাণ্ড এবং কারা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। আমরা ঘটনাস্থলে আছি। পুলিশের তথ্যানুযায়ী শীর্ষ সন্ত্রাসী ব্রাজিলের নামে বগুড়ার বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, সন্ত্রাসী, বিস্ফোরক দ্রব্য, বিশেষ ক্ষমতা আইন, চাঁদাবাজি, এবং এসিড নিক্ষেপসহ ২৯টি মামলা রয়েছে।