কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক প্রধান শিক্ষক মরহুম মো. সিকন্দর আলী স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জুন) বিকাল সাড়ে ৫টায় পতনঊষার ইউনিয়ন জনমিলন কেন্দ্রে পতনঊষার ইউনিয়ন বাসীর উদ্যোগে এ নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব চৌধুরী মামুন আকবর।
পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খানের সভাপতিত্বে ও শিক্ষক জমসেদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ ও সমাজসেবক কমরেড সিকান্দার আলী, পতনঊষার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী এখলাছুর রহমান, ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, সহযোগী অধ্যাপক মো: আব্দুল আহাদ, অধ্যক্ষ ফয়েজ আহমেদ, আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিছবাহুর রহমান চৌধুরী, সহ-প্রধান শিক্ষক প্রমোদ চন্দ্র দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সমাজসেবক দুরুদ মিয়া, মাহমুদুর রহমান বাদশাহ, তালুকদার আমিনুর রশীদ চৌধুরী প্রমুখ।
স্মরণসভায় বক্তারা বলেন, এই এলাকার শিক্ষাঙ্গন, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গন একজন অভিভাবক হারিয়েছে। তাঁর মৃত্যুতে যে শুণ্যতা সৃষ্টি হয়েছে, তা কাটিয়ে উঠা কঠিন। তিনি স্মরণীয় হয়ে রবেন এলঅকার সর্বস্তরের মানুষের হৃদয়ে
কমলগঞ্জে সাবেক প্রধান শিক্ষক মো. সিকন্দর আলী স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত
Catagory : সারা দেশ | তারিখ : জুন, ১০, ২০২৪, ৪:১৭ অপরাহ্ণ • ৪ বার পঠিত






