আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

কমলগঞ্জে সাবেক প্রধান শিক্ষক মো. সিকন্দর আলী স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক প্রধান শিক্ষক মরহুম মো. সিকন্দর আলী স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জুন) বিকাল সাড়ে ৫টায় পতনঊষার ইউনিয়ন জনমিলন কেন্দ্রে পতনঊষার ইউনিয়ন বাসীর উদ্যোগে এ নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব চৌধুরী মামুন আকবর।
পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খানের সভাপতিত্বে ও শিক্ষক জমসেদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ ও সমাজসেবক কমরেড সিকান্দার আলী, পতনঊষার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী এখলাছুর রহমান, ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু, সহযোগী অধ্যাপক মো:  আব্দুল আহাদ, অধ্যক্ষ ফয়েজ আহমেদ, আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিছবাহুর রহমান চৌধুরী, সহ-প্রধান শিক্ষক প্রমোদ চন্দ্র দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সমাজসেবক দুরুদ মিয়া, মাহমুদুর রহমান বাদশাহ, তালুকদার আমিনুর রশীদ চৌধুরী প্রমুখ।
স্মরণসভায় বক্তারা বলেন, এই এলাকার শিক্ষাঙ্গন, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গন একজন অভিভাবক হারিয়েছে। তাঁর মৃত্যুতে যে শুণ্যতা সৃষ্টি হয়েছে, তা কাটিয়ে উঠা কঠিন। তিনি স্মরণীয় হয়ে রবেন এলঅকার সর্বস্তরের মানুষের হৃদয়ে