আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  «» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’

নওগাঁয় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক বৃদ্ধ খুন


শিমুল হাসান,  (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁয় নিজ বাড়ির সামনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নাজিম উদ্দীন ফকির (৬২) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১১ জুন) রাতে পূর্ব শত্রুতার কারেণে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করছেন স্থানীয়রা। নিহত নাজিম উদ্দীন ফকির সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের বিলভবানীপুর গ্রামের মৃত কছিম উদ্দিন ফকিরের ছেলে। এবং তিনি ওই এলাকার মাতব্বর ছিলেন বলে জানা গেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে। নিহত নাজিম উদ্দীন সোমবার রাত ১১ টার দিকে বিলভবানীপুর শুকুরের মোড় থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন। বাড়ির সামনে পৌঁছালে অজ্ঞাত কিছু দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। স্থানীয়রা আরো জানান নিহত নাজিম উদ্দীন প্রায় এক বছর  আগে মারপিটের ঘটনায় একটি গ্রাম্য শালিস দরবার করেছিল এলাকায়। সেই শালিসে ৩০ হাজার টাকা অর্থ জরিমানা করেন তিনি। এই গ্রাম্য শালিসকে কেন্দ্র করে তার উপর ক্ষিপ্ত ছিল এক পক্ষ। তৈরি হয়েছিল শত্রুতা।  এছাড়া প্রায় ৬-৭ মাস আগে পারিবারিক জমি সংক্রান্ত বিষয়ে একটি আপোষ করেন নিহত নাজিমুদ্দিন। সেই রাগও পুশে রাখতে পারে বলে মনে করেন স্থানীয়রা। আর এসব শত্রুতা অথবা অন্য কোনো শত্রুতা থেকে এই হত্যাকান্ড হতে পারে বলে ধারণা করছেন অনেকে। তবে সঠিক তদন্তের মাধ্যমে বিষয়টি খোলাসা হবে বলেও তারা আশা করছেন। কোনো পূর্ব শত্রুতা থেকে এ হত্যাকান্ড হতে পারে বলে ধারণা করছেন নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক। তিনি হত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, সংবাদ পাওয়ার পর রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এরপর মরদেহটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।ময়নাতদন্তের পর আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এছাড়া এঘটনায় নিহতর ছেলে সাইদুর ইসলাম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। খুব দ্রুতই আসামীরা ধরা পড়বে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।